11:06 pm, Monday, 19 January 2026

হবিগঞ্জে এসপি-ওসিসহ ৫৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশ সুপার (এসপি), সদর থানার ওসি ৫৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার আদেন করেছে বিএনপি। মামলার আসামিরা হলেন, হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী, ডিবির ওসি আল-আমিন, পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ, এসআই (নিরস্ত্র) নাজমুল হাসান, এএসআই আবু জাবের, এএসআই বাপ্পী রুদ্র পাল ও এএসআই আলমগীর হোসেনসহ ৫৪ পুলিশ সদস্য।

বৃহস্পতিবার দুপুরে বিএনপি নেতা অ্যাডভোকেট শামছুল ইসলাম বাদি হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের আদালতে এ আবেদন করেন। শুনানি শেষে বিচারক মামলাটির বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

মামলার বাদি অ্যাডভোকেট শামছুল ইসলাম জানান, ২২ ডিসেম্বর খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে জেলা বিএনপি আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে মামলার আসামিদের হুকুমে ১২০০ রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এতে তিন নেতাকর্মী চোখ হারানোর পথে। একজনের পুরো শরীর ঝাঝরা হয়ে গেছে। এ অবস্থায় ন্যায় বিচারের আশায় আমরা মামলার আবেদন করেছি। আশা করছি ন্যায় বিচার পাব।

Tag :
About Author Information

Sirajul Islam

হবিগঞ্জে এসপি-ওসিসহ ৫৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

Update Time : 11:21:12 am, Thursday, 30 December 2021