9:11 am, Sunday, 7 December 2025

হবিগঞ্জে নারিকেল পাড়তে গিয়ে প্রাণ গেল কিশোরের

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের বাহুবলে নারিকেল পাড়তে গিয়ে প্রাণ গেল দুলাল মিয়া (১২) নামে এক কিশোরের।

নিহত কিশোর দুলাল মিয়া উপজেলার মানিকা গ্রামের রমহত আলীর ছেলে। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর কবির।

তিনি বলেন, দুলাল মিয়া নামে ওই কিশোর বাড়ির পার্শ্ববর্তী ইকবাল মিয়া নামে অপর আরেক ব্যক্তির গাছে নারিকেল পাড়ার উঠে। এসময় অসাবধানতাবশত সে গাছ থেকে পা পিছলে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

কৃষক বাঁচলে দেশ বাঁচবে- উদ্যোগতা কুতুব উদ্দিন চৌধুরী কুলাউড়ায় কৃষি মেলায়

হবিগঞ্জে নারিকেল পাড়তে গিয়ে প্রাণ গেল কিশোরের

Update Time : 11:45:16 am, Thursday, 9 December 2021