12:14 pm, Thursday, 19 February 2026

হবিগঞ্জে নারী শ্রমিককে গণধর্ষণ, ধর্ষক গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে ফ্যাক্টরি থেকে রাতের আঁধারে বাড়ি ফেরার পথে জনৈক এক নারী শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের পর দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সোমবার মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা বাজার থেকে মামলার এজহারভুক্ত আসামি বাদশা মিয়াকে (৩০) গ্রেফতার করে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল। বাদশা মিয়া একই উপজেলার ইটাখোলা গ্রামের মৃত সাজু মিয়ার ছেলে।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করে লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, গ্রেফতারকৃত বাদশা মিয়া গণধর্ষণ মামলার আসামি। মামলা দায়েরের ৪৮ ঘন্টার মধ্যে র‌্যাব তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম কিবরিয়া হাসান জানান, গত ৮ জানুয়ারি রাতে সায়হাম নিট কম্পোজিটে কর্মরত ওই নারী শ্রমিক কাজ শেষে ইঠাখোলা বইট্টা বাড়িতে যাওয়ার পথে শাকিল ও বাদশাসহ ৪ জন তার পথরোধ করে জোরপূর্বক একটি জমিতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে এ ঘটনায় মাধবপুর থানায় শনিবার রাতে একটি মামলা করেন ওই ভুক্তভোগী। ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত শাকিলকে গ্রেফতার করে। অন্যান্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Tag :
About Author Information

Sirajul Islam

বাংলাদেশ: স্থিতিশীলতা, সুরক্ষা ও কৌশলগত ভবিষ্যতের প্রশ্নে ভারতের ভূমিকা

হবিগঞ্জে নারী শ্রমিককে গণধর্ষণ, ধর্ষক গ্রেফতার

Update Time : 08:26:57 am, Tuesday, 18 January 2022