9:19 pm, Friday, 23 January 2026

হবিগঞ্জে বজ্রপাতে নারীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের চুনারুঘাটে গরু চরানোর সময় বজ্রপাতে ফুলবানু (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বজ্রপাতে দুটি গরুও মারা যায়।

গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ফুলবানু চুনারুঘাট উপজেলার দুধপাতিল গ্রামের বাসিন্দা চেরাগ আলীর স্ত্রী।

জানা গেছে ,ফুলবানু আজ সকালে মাঠে গরু চরাতে যায়। এ সময় বজ্রসহ বৃষ্টিপাত হলে বজ্রপাতে ফুলবানু আহত হয়। পরে আশপাশের স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুনারুঘাট উপজেলা নির্বাহি কর্মকর্তা সিদ্ধান্ত ভৌমিক জানান ,বজ্রপাতে একজন নারী মারা যাওয়ার খবর পেয়েছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে নারীর পরিবারকে সহায়তা দেয়া হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

ষড়যন্ত্রকারীরা সক্রিয়, আপনারা সজাগ দৃষ্টি রাখবেন: মৌলভীবাজারের জনসভায় তারেক রহমান

হবিগঞ্জে বজ্রপাতে নারীর মৃত্যু

Update Time : 07:24:42 am, Friday, 27 May 2022