2:07 am, Wednesday, 10 December 2025

হরতালের সমর্থনে মৌলভীবাজার জেলা বিএনপির বিক্ষোভ

স্টাফ রিপোটার:  সরকারের পদত্যাগ,নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নির্বাচনের তফসিল বাতিলের দাবীতে মৌলভীবাজার জেলা বিএনপি হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেছে। জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান এর নির্দেশে
সোমবার বিকেল তিনটারদিকে শহরের পুরাতন হাসপাতাল সড়কে বাজার স্কুলের সামন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এর পর মিছিলটি সৈয়দ সিকন্দর আলী সড়কে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন- জেলা বিএনপির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইসহাক আহমদ চৌধুরী মামনুন, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান। এতে আরও অংশ নেন – সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মীর শামীম,সহ-সাংগঠনিক সম্পাদক মঞ্জু হক,সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজল মাহমুদ,সদর উপজেলা যুব বিষয়ক সম্পাদক ওয়াহাবুর রহমান রুমেল, সাবেক যুবনেতা সৈয়দ রুমেল আহমদ, জেলা তাতিদলের সাবেক সদস্য সচিব জগলু আহমদ,সদর উপজেলা যুবদলের সদস্য আবেদ আলী, যুবদল নেতা আবু সুফিয়ান সিপন,জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুনেদ আলম,সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানিম আহমেদ ও ছাত্রনেতা পাপ্পু প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন,‘আমাদের আন্দোলন সফলতার চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। সরকারের বিরুদ্ধে চারদিক থেকে অন্ধকার ধেয়ে আসছে। অবৈধ সরকার মসনদ আর ধরে রাখতে পারবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ হতে দেবে না। অচিরেই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে।’
সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দরা আরও বলেন, আগের মতো প্রহসনের নির্বাচন করলে জনগণকে সঙ্গে নিয়ে সারা বাংলাদেশ অচল করে দেওয়া হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়া জয়পাশায় শতবর্ষী দিঘি অবৈধভাবে ভরাট: একশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা

হরতালের সমর্থনে মৌলভীবাজার জেলা বিএনপির বিক্ষোভ

Update Time : 11:06:42 am, Monday, 20 November 2023