অনলাইন ডেস্ক: হাইকোর্টের দুই বিচারপতির পদত্যাগপত্র সুপ্রিম কোর্ট থেকে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান গত ২ ফেব্রুয়ারি ই-মেইলের মাধ্যমে এবং বিচারপতি নাইমা হায়দার গত ৫ ফেব্রুয়ারি নিজ স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে স্বীয় পদ থেকে পদত্যাগ করার ইচ্ছা পোষণ করে প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র জমা দিয়েছেন। ইতোমধ্যে সুপ্রিম কোর্ট থেকে উভয়ের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।
5:10 am, Monday, 16 March 2026
News Title :
হাইকোর্টের দুই বিচারপতির পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে প্রেরণ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:13:04 am, Monday, 9 February 2026
- 81 Time View
Tag :
Popular Post






















