5:57 am, Monday, 8 June 2026

হাটহাজারী থানা ঘেরাও হেফাজতের

অনলাইন ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশে আগমনের প্রতিবাদে  হাটহাজারী থানা ঘেরাও করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এসময় পুলিশের গুলিতে ৫ মাদ্রাসা শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার জুমা নামাজের পর এ ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকার বায়তুল মোকাররমে মোদী বিরোধী মিছিলে পুলিশ ছাত্রলীগের হামলার প্রতিবাদে দুপুর আড়াইটার দিকে হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। তারা মিছিল নিয়ে হাটহাজারী মডেল থানা ভাঙচুর চালায়।  এসময় পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে। এতে অন্তত ৫ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করেন।সংঘর্ষে হাটহাজারী-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

Tag :
About Author Information

Sirajul Islam

ডেঙ্গু পুরো জাতির জন্য একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

হাটহাজারী থানা ঘেরাও হেফাজতের

Update Time : 10:39:49 am, Friday, 26 March 2021