12:25 pm, Tuesday, 13 October 2026

হাফ সেঞ্চুরি করলেন রাশেদ সীমান্ত

ডেস্ক রিপোর্ট::এ সময়ের জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্ত ক্যারিয়ারের ৫০তম নাটক অভিনয় করেছেন। নাম কিপ্টুস। শামীম শিকদারের গল্প এবং মাসুদ রানা অনিকের পরিচালনায় এ নাটকে তার সঙ্গে আরও অভিনয় করেছেন অহনা, মাসুম বাসার, রেশমীসহ অনেকেই। নাটকটি বৈশাখী টিভিতে প্রচার হবে ২৩ নভেম্বর রাত দশটায়। সেই সঙ্গে পরদিন শুক্রবার (১৭ নভেম্বর) বিকেল তিনটায় সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

নাটকের গল্পে দেখা যাবে আবু কালাম অতি কৃপণ প্রকৃতির মানুষ। সে এতটাই কৃপণ যে, এক টুকরো ইলিশ মাছ ভাজা প্রতিবেলা সামনে নিয়ে শুধু পানি দিয়ে ভাত খায় এবং মনে মনে ভাবে সে ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছে। তার এই অতি কৃপণতায় খুবই বিরক্ত তার স্ত্রী পলি এবং একমাত্র শিশু কন্যা মুন্নী। গ্রামের লোকজন পলিকে নানান ধরনের কথা শোনায় তার কৃপণ স্বামী আবু কালামের জন্য। আবু কালাম শ্বশুর বাড়িতে সবসময় খালি হাতে যায় এটা নিয়েও শ্বশুর বাড়ির লোকজন নানা ধরনের কথা শুনায় কিন্তু তাতে আবু কালামের কোন কিছু যায় আসে না। স্ত্রী পলি আবু কালামকে শেষবারের মতো আল্টিমেটাম দেয় তার স্বভাব পরিবর্তন করার জন্য কিন্তু আবু কালাম তার স্বভাবের কোনোই পরিবর্তন করে না। ফলে পলি এবং মুন্নি আবু কালামকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এভাবেই নানা ঘটন অঘটনের মধ্য দিয়ে এগিয়ে চলে নাটকের কাহিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে CMSME ও নারী উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হাফ সেঞ্চুরি করলেন রাশেদ সীমান্ত

Update Time : 07:40:33 am, Thursday, 23 November 2023