4:38 pm, Saturday, 13 December 2025

হামজা-ফাহমিদুলদের দেখে শিক্ষা, বাংলাদেশের মতো প্রবাসী ফুটবলার খুঁজছে ভারত

ডেস্ক রিপোর্ট : হামজা চৌধুরী ও ফাহমিদুলদের মতো প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তিতে বাংলাদেশ জাতীয় দলের আমূল পরিবর্তন এবং সম্প্রতি ঢাকার মাঠে ভারতের বিপক্ষে তাদের দুর্দান্ত পারফরম্যান্স চোখ খুলে দিয়েছে ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ খালিদ জামিলের।

দীর্ঘ প্রায় দুই দশক পর বাংলাদেশের কাছে হারের পর খালিদ জামিল স্বীকার করেছেন, আধুনিক ফুটবলে টিকে থাকতে হলে বাংলাদেশের মতো প্রবাসী ফুটবলারদের কাজে লাগানো ছাড়া ভারতের সামনে আর কোনো পথ খোলা নেই।

হামজা ফ্যাক্টর ও ভারতের অসহায়ত্ব ঢাকার মাঠে ভারতের বিপক্ষে ১-০ গোলের জয়ে বড় পার্থক্য গড়ে দিয়েছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা সম্পন্ন হামজা চৌধুরী। মাঝমাঠে হামজার দাপট এবং ফাহমিদুলের গতির কাছে অসহায় হয়ে পড়েছিল ভারতীয় রক্ষণভাগ। হামজা দলে যোগ দেওয়ার পর বাংলাদেশ দলের শক্তির যে উল্লম্ফন ঘটেছে, তা মাঠেই টের পেয়েছে ভারত। বিশেষ করে ভারতের অভিজ্ঞ মিডফিল্ডাররাও হামজার শারীরিক সক্ষমতা ও কৌশলের কাছে ম্লান ছিলেন।

শনিবার কলকাতা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের কাছে হারের দায় নিজের কাঁধে নিয়ে কোচ খালিদ জামিল স্পষ্ট ইঙ্গিত দেন, ভারতের ঘরোয়া লিগের ওপর নির্ভর করে আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পাওয়া কঠিন। তিনি বলেন, ‘রায়ান উইলিয়ামসের মতো প্রবাসী ভারতীয়, যারা বিদেশের লিগে নিয়মিত খেলছেন, তাদের জাতীয় দলে সুযোগ দেওয়া এখন সময়ের দাবি। আমাদের হাতে এখন সীমিত অপশন, কিন্তু বিদেশে খেলা ভারতীয় বংশোদ্ভূতদের আনলে দলের পারফরম্যান্স নিশ্চিতভাবে উন্নত হবে। গত ম্যাচে (বাংলাদেশের বিপক্ষে) আমাদের এমন খেলোয়াড়ের অভাব ছিল।’

হামজা-ফাহমিদুলদের নিয়ে গড়া শক্তিশালী বাংলাদেশের কাছে হেরে ফিফা র‍্যাংকিংয়ে ১৪২ নম্বরে নেমে গেছে ভারত, যা গত ১০ বছরের মধ্যে তাদের সর্বনিম্ন অবস্থান। টানা পাঁচ ম্যাচে এশিয়ান কাপ বাছাইপর্বে জয়হীন ভারত এর আগে সিঙ্গাপুরের কাছে ১-২ গোলে হেরে এশিয়ান কাপের দৌড় থেকে ছিটকে গেছে।

ভারতীয় কোচ আরও জানান, ঘরোয়া লিগ আইএসএল (ISL) ২০০ দিনেরও বেশি সময় ধরে বন্ধ থাকায় খেলোয়াড়দের প্রস্তুতির বড় ঘাটতি ছিল। তিনি বলেন, ‘কোনো অজুহাত দিতে চাই না, তবে লিগ সময়মতো শুরু হলে ফলাফল অন্যরকম হতে পারত।’

দলের এমন নাজুক অবস্থায় প্রবাসী ফুটবলার ও অনূর্ধ্ব-২৩ দল থেকে নতুন প্রতিভা তুলে আনার ওপর জোর দিচ্ছেন ভারতীয় কোচ। এদিকে কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রীর অবসরের বিষয়টি নিশ্চিত করে খালিদ জানান, তিনি আর আন্তর্জাতিক ফুটবলে ফিরবেন না।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন সালাহউদ্দিন আহমদ ও হাফিজ উদ্দিন

হামজা-ফাহমিদুলদের দেখে শিক্ষা, বাংলাদেশের মতো প্রবাসী ফুটবলার খুঁজছে ভারত

Update Time : 09:14:15 am, Sunday, 30 November 2025