1:17 am, Saturday, 15 August 2026

হামলার স্বীকার হয়ে মহরম আলী গুরুতর আহত

ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামের মোঃফিরোজ মিয়া এর ছেলে স্মার্ট ফ্যাশন হাউজ নামীয় কাপড়ের দোকানের মালিক মহরম আলী স্থানীয় এলাকার মোঃ হারিস, ইমাম রুহুল আমিন, রহিম মিয়া সহ ১০/১২ জন লোকের দের দ্বারা গত এপ্রিল ২৫, ২০২২ খ্রিষ্টাব্দে হামলার স্বীকার হয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, মহরম আলী ব্যবসার অবসর সময়ে বিভিন্ন বই পড়তেন। এক সময় তিনি কৌতুহল বশত লেখক আরোজ আলী মাতুব্বর-এর বই পড়া শুরু করেন। লেখক আরোজ আলী মাতুব্বর কে সবাই একজন নাস্তিক বলে জানে। স্থানীয় লোকজন কাপড় কেনার জন্য বিভিন্ন সময় মহরম আলী এর ব্যবসা প্রতিষ্ঠান স্মার্ট ফ্যাশন হাউজ-এ আসে এবং মহরম আলী কে যুক্তিবাদী লেখক আরোজ আলী মাতুব্বর-এর বই পড়তে দেখে এবং যুক্তিবাদী লেখক আরোজ আলী মাতুব্বর-এর বই পড়তে নিষেধ করে। মহরম আলী উক্ত বাঁধা নিষেধ না মানায় স্থানীয় লোকজন মহরম আলী কে ঘৃনা করতে থাকে ও তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এমতাবস্থায় এপ্রিল ২৫, ২০২২ খ্রিষ্টাব্দে রাত অনুমান এগার ঘটিকায় দোকান বন্ধ করিয়া বাড়ি যাওয়ার পথে স্থানীয় এলাকার মোঃ হারিস, ইমাম রুহুল আমিন, রহিম মিয়া সহ ১০/১২ জন লোক তার উপর হামলা চালায় এবং গুরুতর আহত করে। মহরম আলীর পিতা মোঃ ফিরোজ মিয়া দৈনিক মৌমাছি কন্ঠকে জানান- ইতিপূর্বে আরও দুই বার আমার ছেলে মহরম আলী হামলার স্বীকার হয়ে গুরুতর আহত হয়। গত জুন ৬, ২০১৮ খ্রিষ্টাব্দে আমার ছেলে মহরম আলী তাহার ব্যবসা প্রতিষ্ঠান স্মার্ট ফ্যাশন হাউজ-এ ব্যবসা করাকালিন সময় স্থানীয় ইমাম রুহুল আমিন, রহিম মিয়া সহ পাঁচ জনের একটি দল জোরপূর্বক স্মার্ট ফ্যাশন হাউসে প্রবেশ করে। তারা দোকান ও আসবাবপত্র ভাংচুর করে এবং মহরম আলীকে (অবিশ্বাসী) বলে লাঞ্ছিত করে। মহরম আলী ও দোকান কর্মচারী মোঃ আব্দুল ওয়াব হামলাকারীদের বাধা দিতে গেলে তারা দোকান কর্মচারী মোঃ আব্দুল ওয়াব কে ধাক্কা দিয়ে একপাশে ফেলে এবং ভাঙা কাঠের চেয়ারের পা দিয়ে মহরম আলীর কপালে, মাথায় ও সমস্ত শরীরে আঘাত করে মহরম আলী কে গুরুতর আহত করে হামলাকারীরা চলে যায়। তাকে চিকিৎসার জন্য লেইক ভিউ (প্রাঃ) হাসপাতালে ভর্তি করা হয়। তখন স্থানীয় কমলগঞ্জ থানায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করার চেষ্টা করিলে থানার অফিসার ইনচার্জ হামলাকারী ইমাম রুহুল আমিন এর আত্মীয় থাকায় থানা কর্তৃপক্ষ মামলা গ্রহন করেনি। পরবর্তীতে নভেম্বর ১২, ২০১৯ খ্রিষ্টাব্দে আমার ছেলে মহরম আলী কালেঙ্গা জামে মসজিদে মাগরিবের নামাজ পড়তে গেল স্থানীয় লোকজন দ্বারা দ্বিতীয় বার হামলার স্বীকার হয়ে গুরুতর আহত হয়, হামলাকারীরা তার ডান হাতের কুনুই ভেঙ্গে দেয়। সে লেইক ভিউ (প্রাঃ) হাসপাতালে চিকিৎসা গ্রহন করে। অতঃপর সর্বশেষ গত এপ্রিল ২৫, ২০২২ খ্রিষ্টাব্দে স্থানীয় এলাকার মোঃ হারিস, ইমাম রুহুল আমিন, রহিম মিয়া সহ ১০/১২ জন লোকের দ্বারা হামলার স্বীকার হয়ে গুরুতর আহত হয়, তার বাম হাতে দুটি সেলাই লাগে। মোঃ ফিরোজ মিয়া আরও বলেন- আমার ছেলে মহরম আলী কৌতুহল বশত নাস্তিক যুক্তিবাদী লেখক আরোজ আলী মাতুব্বর-এর বই পড়ায় স্থানীয় লোকজন আমার ছেলে মহরম আলী এর উপর আক্রোশান্নিত হইয়া আমার ছেলে মহরম আলী কে প্রাণে হত্যার উদ্দেশ্যে হামলা করে গুরুতর আহত করে। আমার ছেলে মহরম আলী এর জীবনের কোন নিরাপত্তা নেই।

Tag :
About Author Information

Sirajul Islam

মৃত্যুর পর দেহের অঙ্গ দানের অঙ্গীকার—মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা

হামলার স্বীকার হয়ে মহরম আলী গুরুতর আহত

Update Time : 07:20:32 am, Wednesday, 27 April 2022