10:10 am, Sunday, 7 December 2025

হাসপাতালে ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত অভিনেত্রী আদাহ

ডেস্ক রিপোর্ট : অসুস্থ ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত অভিনেত্রী আদাহ শর্মা। গতকাল বুধবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের খবর, পরবর্তী প্রোজেক্টের কাজ চলাকালীনই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী। আপাতত চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

জানা গেছে, আদাহ ডায়েরিয়া এবং ফুড অ্যালার্জির জেরে অসুস্থ হয়ে পড়েছেন। তাই তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। ভর্তি হওয়ার পরেই তার চিকিৎসা শুরু হয়। প্রয়োজনীয় ওষুধপত্রও দেওয়া হয়েছে। আপাতত চিকিৎসকের তরফে তাকে কয়েকদিনের জন্য বিশ্রামের নির্দেশও দেওয়া হয়েছে।

অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, ফুড পয়জনের জেরে ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছেন আদাহ। বুধবার সকালে শারীরিক পরিস্থিতি আরও বেগতিক হয়। এরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

প্রসঙ্গত, চলতি মাসেই মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন সিরিজ ‘কমান্ডো’। সেই কাজ চলাকালীনই অসুস্থ হয়ে পড়েছেন আদাহ।

উল্লেখ্য, ‘দ্য কেরালা স্টোরি’ ছবিতে অভিনয় করার পর থেকেই রাতারাতি সুপারস্টার আদাহ শর্মা। এত বছরের ক্যারিয়ারে যে পরিচিতি তিনি পাননি, তা মাত্র একটা ছবি দিয়েই অর্জন করে নিয়েছেন। বলিপাড়ায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন অভিনেত্রী। হাতে এসেছে একের পর এক কাজও।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কৃষক বাঁচলে দেশ বাঁচবে- উদ্যোগতা কুতুব উদ্দিন চৌধুরী কুলাউড়ায় কৃষি মেলায়

হাসপাতালে ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত অভিনেত্রী আদাহ

Update Time : 08:58:20 am, Thursday, 3 August 2023