4:11 am, Thursday, 17 September 2026

হেফাজতের আরও দুই নেতার বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট :: ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের আরও দুই নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তারা হলেন – নবীনগর উপজেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি মেহেদী হাসান ও সহ-সাধারণ সম্পাদক মুফতি আমজাদ হোসাইন আশরাফী।

এই দুই নেতা ছাড়াও আরও একজনকে আসামি করা হয়েছে মামলাতে। মঙ্গলবার (৪ মে) দিনগত রাত সোয়া ১১টার দিকে মামলাটি নথিভুক্ত করা হয় বলে জানা গেছে। এ মামলায় মেহেদী ও আমজাদসহ ৩ জনকে আসামি করা হয়েছে। অপর আসামি হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কে. দাস মোড়ের বাসিন্দা সানাউল হক চৌধুরী (৫৫)।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান জানান, ছাত্রলীগ সভাপতির দেওয়া এজাহারটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে

এজাহারে বলা হয়, আসামিরা গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় সংগঠিত হেফাজতে ইসলামের তাণ্ডবের প্রত্যক্ষ মদদদাতা। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর মানহানি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, বিশৃঙ্খলা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা অবনতির জন্য মাওলানা মেহেদী হাসান তার ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন।

মেহেদী তার সেই পোস্টে মোকতাদির চৌধুরীকে ব্রাহ্মণবাড়িয়া শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় হামলাকারী উল্লেখ করে তার ফাঁসি দাবি করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিপ্রায়ে বাকি দুই আসামি মেহেদীর ওই পোস্ট প্রচার করেন বলে এজাহারে উল্লেখ করেন বাদী।

এর আগে শনিবার (১ মে) সন্ধ্যায় হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি মাওলানা সাজিদুর রহমান ও সাধারণ সম্পাদক মুফতি মুবারক উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেওয়ার জন্য সদর মডেল থানায় এজাহার জমা দেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।

হেফাজতের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দেড়শ’ জনকে আসামি করা হয় এজাহারে। তবে এজাহারটি মামলা হিসাবে এখনও নথিভুক্ত হয়নি।

বিষয়টি জানিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকার কাছে চিঠি দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রদল

হেফাজতের আরও দুই নেতার বিরুদ্ধে মামলা

Update Time : 08:08:36 am, Wednesday, 5 May 2021