2:18 am, Tuesday, 11 August 2026

হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা

অনলাইন ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি ধর্মভিত্তিক অরাজনৈতিক দল হলেও দেশের ভেতরে বিভিন্ন সময়ে রাজনৈতিক দলগুলোর মতো কর্মসূচি দিয়ে মাঠে আন্দোলন করেছে। সর্বশেষ স্বাধীনতা সুবর্ণজন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশে সহিংসতা, তাণ্ডব চালায় হেফাজতের নেতাকর্মীরা। এবার দলটি কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনটির আমীর জুনায়েদ বাবুনগরী।

রোববার (২৫ এপ্রিল) রাত ১১টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি।মাওলানা জুনায়েদ বাবুনগরী বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দক্ষিণপূর্ব এশিয়ার সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন, দ্বীনি সংগঠন, ইমান আকিদার সংগঠন হেফাজতে ইসলাম  বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সদস্যদের পরামর্শক্রমে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। তিনি আরও বলেন, ইনশাল্লাহ আগামীতে আহ্বায়ক কমিটির মাধ্যমে আবার হেফাজতে ইসলামের কার্যক্রম শুরু হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক-সহযোগিতা নিয়ে আলোচনা

হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা

Update Time : 05:49:39 pm, Sunday, 25 April 2021