9:30 am, Monday, 18 May 2026

হেফাজতের মিছিল থেকে হামলায় আহত আ.লীগ নেতার মৃত্যু

রাজনীতি ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালায় বিএনপি-জামায়াত ও হেফাজতের হামলায় আহত স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. মুহিবুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কি। তিনি বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

ওসি বলেন, গত শনিবার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি রিসোর্টে নারীসহ আটকের খবর ছড়িয়ে পড়লে রাঙ্গুনিয়ার কোদালায় একটি বিক্ষোভ মিছিল বের করেন হেফাজত ও বিএনপি-জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা।

তিনি আরও বলেন, মিছিলটি কোদালা ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ পাড়া জামে মসজিদের সামনে গেলে সেখানে দাঁড়িয়ে থাকা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. মুহিব্বুল্লাহর ওপর হামলা চালানো হয়। পরে গুরুতর আহত মুহিবুল্লাহকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আরও বলেন, এই ঘটনায় রাঙ্গুনিয়া থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। মৃত মো. মুহিবুল্লাহ রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

হযরত মাওলানা শাহ আলাউদ্দিন ফারুকীর হাতে কলেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন প্রসেনজিৎ।

হেফাজতের মিছিল থেকে হামলায় আহত আ.লীগ নেতার মৃত্যু

Update Time : 07:11:41 am, Wednesday, 7 April 2021