11:54 am, Tuesday, 6 October 2026

হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ৭ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট :: নাশকতার পৃথক দুই মামলায় হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (২৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত এ আদেশ দেন।

এদিন ২০১৩ সালের মতিঝিল থানার মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান হেফাজত নেতা জুনায়েদকে গ্রেফতার দেখানোর আবেদনসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন আদালতে। অপরদিকে পল্টন থানার মামলায় তদন্ত কর্মকর্তা পরিদর্শক কামরুল ইালাম আসামি জুনায়েদকে গ্রেফতার দেখানোর আবেদনসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পল্টন থানার ৪ দিন ও মতিঝিল থানার ৩ দিন মোট ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১৮ এপ্রিল পল্টন থানার নাশকতায় এক মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। ১৭ এপ্রিল বারিধারা এলাকার একটি মাদ্রাসা অভিযান চালিয়ে জুনায়েদ আল হাবিবকে গ্রেফতার করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পাঁচ গুণী শিক্ষককে সম্মাননা

হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ৭ দিনের রিমান্ডে

Update Time : 06:52:57 am, Monday, 26 April 2021