11:10 pm, Thursday, 16 July 2026

হেফাজত নেতা জুবায়ের ৫ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট : ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় সংগঠনটির ঢাকা মহানগরীর সহসভাপতি মাওলানা জুবায়ের আহমদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শনিবার (১৭ এপ্রিল) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। ২০১৩ সালে পল্টন থানায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর লালবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ- ডিবি লালবাগ।

মাওলানা জুবায়ের আহমদ হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। এ ছাড়া তিনি মুফতি আমিনীর জামাতা হিসেবেও পরিচিত।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা। এ ঘটনায় পল্টন থানায় মামলা করা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

হেফাজত নেতা জুবায়ের ৫ দিনের রিমান্ডে

Update Time : 08:52:00 am, Saturday, 17 April 2021