2:12 am, Tuesday, 17 February 2026

হেলেনার বাসায় মদের সাথে আর যা পেল র‌্যাব

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের উপকমিটির সদস্য পদ হারানো এফবিসিসিআইর পরিচালক হেলেনা জাহাঙ্গীরের রাজধানীর গুলশানের বাসায় অভিযান চালিয়ে  বিপুল পরিমাণ বিদেশি মদ, ওয়াকিটকি,বৈদেশিক মুদ্রা ও ক্যাসিনো সরঞ্জাম এবং হরিণের চামড়া উদ্ধার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য র্যা্ব গ্রেফতর করে  র‍্যাব সদর দফতরে নিয়ে যায়। এর আগে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে রাতে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালানো হয়। খোঁজ নিয়ে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব সদস্যরা হেলেনা জাহাঙ্গীরের বাড়িটিতে প্রবেশ করে। এরপর রাত পৌনে ১০টার দিকে র্যাবের তিনজন নারী সদস্যরা ওই বাসায় প্রবেশ করেন। অভিযানের সময় হেলেনা যে বাসাটিতে থাকেন সেটির মূল ফটক বন্ধ করে দেয় র‌্যাব। কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

বাইরে থেকে ভবনের নিচতলায় র‌্যাবের সাদা পোশাকের সদস্যরা অবস্থান নেন। এ সময় হেলেনার গুলশানের বাড়ি নিচে র‌্যাবের একটি গাড়ি এবং র‌্যাবের একটি হাইএস ব্র্যান্ডের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দিয়ে গত রোববার আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতি বহির্ভূত হওয়ায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

হেলেনার বাসায় মদের সাথে আর যা পেল র‌্যাব

Update Time : 10:06:04 am, Friday, 30 July 2021