11:40 pm, Thursday, 18 June 2026

১২ ঘণ্টায়ও নেভেনি গাজীপুরে স্পিনিং কারখানার তুলার গুদামের আগুন

অনলাইন ডেস্ক:: গাজীপুরের ভবানীপুর এলাকার সামিন টেক্সটাইল গ্রুপের এমআর রোটর স্পিনিং কারখানার তুলার গুদামে ১২ ঘণ্টা ধরে আগুন জ্বলছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট রাত সাড়ে ১২টা থেকে কাজ করছে।

সামিন টেক্সটাইল গ্রুপের নির্বাহী পরিচালক মেজর (অব.) হাফিজ আহমেদ জানান, সোমবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১২টায় গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় কারখানার গুদামে এ ঘটনা ঘটে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) আব্দুল্লাহ-আল আরেফিন জানান, শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের তিনটি এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রাত ১২টায় কাঁচা তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। আগুনে বিপুল পরিমাণ তুলা পুড়ে গেছে, তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আগুন কারণ এখনো জানতে পারেনি ফায়ার সার্ভিস।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে “মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভ‚মিকা” শীর্ষক কর্মশালা এবং সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানি-২০২৬

১২ ঘণ্টায়ও নেভেনি গাজীপুরে স্পিনিং কারখানার তুলার গুদামের আগুন

Update Time : 09:18:48 am, Tuesday, 29 November 2022