ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক সাফল্যের মালিক, সাদা বল ফরম্যাটে যার ক্যারিয়ার প্রায় পূর্ণ, সেই বিরাট কোহলির আইপিএল ট্রফি জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে ১৮ বছর।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে অবশেষে সেই বহু কাঙ্ক্ষিত সোনালি ট্রফি হাতে তুলে নিলেন ‘কিং কোহলি’।
কান্না, হাসি আর উল্লাসে ভেসে উঠলেন—১৮ বছরের অপেক্ষা শেষে, ১৮ নম্বর জার্সি পরে পেলেন প্রথম আইপিএল শিরোপা।
ফাইনালে ৪৩ রান করে দলকে ভরসা দেন কোহলি, বেঙ্গালুরু তোলে ১৯০ রান। ৯১ হাজার দর্শকে ঠাসা স্টেডিয়ামে আরসিবির জয় নিশ্চিত হওয়ার পর পুরো মাঠ যেন থমকে গিয়েছিল তার জন্য। ৩৬ বছর বয়সী কোহলি চলতি আসরে ১৫ ইনিংসে করেছেন ৬৫৭ রান, রয়েছে ৮টি হাফসেঞ্চুরি।
ম্যাচ শেষে আবেগে ভেসে গিয়ে বলেন,
“আমার তারুণ্য আর সেরা সময়টা এই দলের জন্যই দিয়েছি। ”
খেলা শেষের বিশৃঙ্খলার পর হোটেলে ফিরে কোহলি ইনস্টাগ্রামে লিখেছেন এক আবেগঘন বার্তা:
“এই দলটাই স্বপ্নকে বাস্তব করেছে। এমন একটা মৌসুম, যা কোনো দিন ভুলব না। গত ২.৫ মাস আমরা দারুণ উপভোগ করেছি। এই জয় সেই আরসিবি সমর্থকদের জন্য, যারা সবচেয়ে খারাপ সময়েও আমাদের ছেড়ে যাননি। বছরের পর বছর কষ্ট, হতাশা—সব কিছুর অবসান এই জয়। এই ট্রফির জন্য আমি ১৮ বছর অপেক্ষা করেছি। তুমি আমায় এতটা অপেক্ষা করিয়েছ, তবে এখন মনে হচ্ছে এই অপেক্ষাটা ছিল পুরোপুরি সার্থক। ”
ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে কোহলি বলেন,
এই দলটার জন্য আমি দিয়েছি আমার তারুণ্য, আমার অভিজ্ঞতা—সব কিছু। কখনো ভাবিনি এই দিনটা দেখতে পারব। শেষ বলটা করার পর আবেগে ভেসে যাচ্ছিলাম। ”
তবে, এই ট্রফির মাহাত্ম্য যতো বড়ই হোক, টেস্ট ক্রিকেটই যে তার হৃদয়ের সবচেয়ে কাছের, তা আবারও স্পষ্ট করে দিলেন কোহলি:
“এই মুহূর্তটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা। তবে এখনো এটা টেস্ট ক্রিকেটের থেকে পাঁচ ধাপ নিচে। টেস্ট ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা আর সম্মান এতটাই। তাই আমি তরুণ ক্রিকেটারদের বলব—বিশ্ব ক্রিকেটে সম্মান পেতে চাইলে টেস্ট ক্রিকেটকে ভালোবাসো, মনপ্রাণ দিয়ে খেলো। ”
5:39 pm, Thursday, 18 June 2026
News Title :
১৮ বছর পর স্বপ্নপূরণ, আইপিএল ট্রফি নিয়ে কোহলির আবেগঘন বার্তা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:55:20 am, Wednesday, 4 June 2025
- 200 Time View
Tag :
Popular Post


























