9:53 am, Tuesday, 21 April 2026

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১০৪ ডেঙ্গু রোগী

ডেস্ক রিপোর্ট ::প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই গত ২৪ ঘণ্টায় দেশে চলতি বছরের রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তারা সবাই ঢাকার বাসিন্দা।

শনিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৪ জন ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছে। এর আগে একদিনে সর্বোচ্চ ৮৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল শুক্রবার (২৩ জুলাই)।

এ নিয়ে জুলাই মাসের ২৪ দিনেই ১ হাজার ২০২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তাদের ৯৯ শতাংশই ঢাকায়।

অধিদফতর জানিয়েছে, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ৪২২ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ৪১৯ জন, বাকি ৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ জুলাই পর্যন্ত ১ হাজার ৫৭৪ জন রোগী ভর্তি হয়েছেন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ১৪৯ জন।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

শ্রীমঙ্গল বৈশাখী উৎসবে জনতা থিয়েটারের “বৈশাখী হাওয়া” নাটক মঞ্চস্থ

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১০৪ ডেঙ্গু রোগী

Update Time : 10:33:11 am, Saturday, 24 July 2021