1:40 am, Wednesday, 10 December 2025

২৬ জন বাংলাদেশিসহ ৫৮ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে রোমানিয়া

ডেস্ক রিপোর্ট : চলতি আগস্ট মাসের প্রথম দুই সপ্তাহে বিভিন্ন দেশের ৫৮ জন অনিয়মিত অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে রোমানিয়ার অভিবাসন পুলিশ। এসব অভিবাসীদের মধ্যে ২৬ জন বাংলাদেশি ছিলেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

২৪ আগস্ট (বৃহস্পতিবার) বিষয়টি নিশ্চিত করেছে রোমানিয়ার জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশনের (আইজিআই) তথ্য ও জনসংযোগ কার্যালয়।

আইজিআই জানিয়েছে, অভিবাসন পুলিশের কর্মকর্তারা ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত ৬০ জনকে ফেরত অভিবাসীকে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়।

রোমানিয়া ভূখণ্ড থেকে বিদেশিদের পুলিশি পাহারায় সরিয়ে দেয়ার বিধান অনুযায়ী সংশ্লিষ্টদের বিমানবন্দর থেকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।

অভিবাসীদের জোর করে ফেরত পাঠানোর প্রধান কারণ ছিল অনিয়মিত পথে রোমানিয়ার রাষ্ট্রীয় সীমান্ত অতিক্রমের চেষ্টা করা ও অনথিভুক্ত অবস্থায় বসবাস করা।

ডিপোর্ট করা অভিবাসীদের মধ্যে ২৬ জন বাংলাদেশের, ১১ জন নেপালের, ৮ জন পাকিস্তানের এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক। বুখারেস্ট অভিবাসন পুলিশ ২২ আগস্ট হেনরি কোন্ডা বিমানবন্দর বর্ডার পয়েন্ট থেকে সাতজনকে আটক করেছে।

সংশ্লিষ্ট অভিবাসীদের ডাবলিন বিধিমালার আওতায় অস্ট্রিয়া থেকে স্থানান্তর করা হয়। তাদের মধ্যে পাঁচ ব্যক্তিকে রোমানিয়া থেকে জোরপূর্বক অপসারণ না হওয়া পর্যন্ত ওটোপেনি ডিটেনশন সেন্টারে রাখা হবে। ১৯ থেকে ৩৮ বছর বয়সি এসব অভিবাসীরা বাংলাদেশ, পাকিস্তান এবং সিরিয়ার নাগরিক।

তাদের বিরুদ্ধে অনিয়মিত পথে সীমান্ত অতিক্রম করার অভিযোগ আনা হয়েছে। ফেরত পাঠানোর সময় দেশটির জরুরি অধ্যাদেশ-এর বিধান অনুসারে অভিবাসীদের ইইউ, ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল এবং সুইস কনফেডারেশনের সদস্য রাষ্ট্রগুলোতে প্রবেশে পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেয়া হবে।

সাত জনের মধ্যে বাকি দুই অভিবাসী রোমানিয়ায় আন্তর্জাতিক সুরক্ষার জন্য আবেদন করেছেন। আবেদনের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাদেরকে আশ্রয়প্রার্থীদের জন্য নির্ধারিত আঞ্চলিক কেন্দ্রে রাখা হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়া জয়পাশায় শতবর্ষী দিঘি অবৈধভাবে ভরাট: একশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা

২৬ জন বাংলাদেশিসহ ৫৮ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে রোমানিয়া

Update Time : 07:44:26 am, Saturday, 26 August 2023