1:42 am, Monday, 19 January 2026

২৮৯ আসনে প্রার্থী ঘোষণা করল জাতীয় পার্টি

ডেস্ক রিপোর্ট::আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।

সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্ট চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এসময় ৩০০ আসনের মধ্যে ২৮৯টির প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানান চুন্নু।

প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলের মহাসচিব কিশোরগঞ্জ-৩ আসনে এবারও লড়বেন। এছাড়া ঢাকার প্রায় সব আসনে প্রার্থী দিয়েছে দলটি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসনসহ কয়েকটি আসনে প্রার্থী দেয়নি জাতীয় পার্টি। এছাড়া দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের ময়মনসিংহ-৪ আসনে কোনো প্রার্থী দেয়নি দলটি।

১১টি আসনে প্রার্থী ঘোষণা না করার ব্যাপারে জাপা মহাসচিব বলেন, এসব আসনে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। প্রয়োজন হলে পরে প্রার্থী ঘোষণা করা হবে।

লাঙ্গল প্রতীকের প্রার্থী যারা

Tag :
About Author Information

Sirajul Islam

২৮৯ আসনে প্রার্থী ঘোষণা করল জাতীয় পার্টি

Update Time : 12:58:32 pm, Monday, 27 November 2023