4:41 am, Wednesday, 15 July 2026

৩০ মেগাওয়াট বায়ুবিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

ডেস্ক রিপোট:কক্সবাজারের খুরুশকুলে পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে দেশের বৃহত্তম বায়ুবিদ্যুৎকেন্দ্র। এর মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ।

আজ বুধবার (৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারের খুরুশকুলে দেশের বৃহত্তম বায়ুবিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। এতে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ। আগামী সেপ্টেম্বরে শুরু হবে বায়ুবিদ্যুৎকেন্দ্রটির বাণিজ্যিক উৎপাদন। এখান থেকে গ্রিডে যোগ হবে মোট ৬০ মেগাওয়াট।

তিনি আরও বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট এবং ডলারের অস্বাভাবিক বিনিময় হারের কারণে উদ্ভূত লোডশেডিং থেকে অচিরেই বেরিয়ে আসবে বাংলাদেশ।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা পেল রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধী

৩০ মেগাওয়াট বায়ুবিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

Update Time : 11:20:20 am, Wednesday, 7 June 2023