11:28 pm, Thursday, 16 July 2026

৩৭১ ইউপি ও ১১ পৌরসভায় ২১ জুন ৩ সংসদীয় আসনের উপনির্বাচন ১৪ জুলাই

ডেস্ক রিপোর্ট :: সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য সংসদীয় আসনের উপনির্বাচন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

আজ বুধবার (২ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে নির্বাচনের এ তারিখ ঘোষণা করেন তিনি।

সচিব বলেন, আসনগুলোর নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ জুন, মনোয়নপত্র বাছাই ১৬ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন, প্রতীক বরাদ্দ ২৪ জুন এবং ভোটগহণ করা হবে আগামী ১৪ জুলাই।

সভায় স্থগিত হয়ে যাওয়া ৩৭১ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের দিন নির্ধারণ করেছে ইসি। আগামী ২১ জুন ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। একইদিন ১১টি পৌরসভা ও লক্ষীপুর-২ আসনেও উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে, দেশের স্থানীয় সরকারের তৃণমূল পর্যায়ের ৩৭১ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ও ১১ পৌরসভায় ১১ এপ্রিল ভোটগ্রহণের পূর্বনির্ধারিত তারিখ ছিল।

একই দিনে দিন লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় গত ১ এপ্রিল দেশে সব ধরনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৩৭১ ইউপি ও ১১ পৌরসভায় ২১ জুন ৩ সংসদীয় আসনের উপনির্বাচন ১৪ জুলাই

Update Time : 09:40:22 am, Wednesday, 2 June 2021