5:58 pm, Wednesday, 17 December 2025

৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চত করার লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে বড়লেখা থানার ফোর্সের সহযোগিতায় আজ রবিবার (২৩ জুলাই ২০২৩) মৌলভীবাজার বড়লেখা উপজেলার কাঠালতলীবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, কাঁচা বাজারে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে দৃশ্যমান স্থানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, প্যাকেটজাত পণ্যের গাঁয়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকা, গুঁড়া মশলাতে ভেজাল মিশ্রণ করা, খাদ্য পণ্যে নিষিদ্ধ ঘোষিত দ্রব্য মিশ্রণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কাঠালতলী বাজারে অবস্থিত ফ্যামিলি বাজারকে ৩০ হাজার টাকা, ফরিদ এন্ড ব্রাদার্সকে ২০ হাজার টাকার, রসমেলাকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

আজকের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

Tag :
About Author Information

Sirajul Islam

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি, মৌলভীবাজার জেলা শাখার পুষ্পস্তবক অর্পণ।

৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫৫ হাজার টাকা জরিমানা

Update Time : 10:20:54 am, Sunday, 23 July 2023