10:35 pm, Sunday, 18 January 2026

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহে

ডেস্ক রিপোর্ট :: আগামী সপ্তাহে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা ফল প্রকাশ করা হতে পারে। এরই মধ্যে ফলাফল তৈরির সব কাজ শেষ হয়েছে। ‘

বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) সভায় অনুমোদন দেওয়া হলে আগামী সপ্তাহের শুরুতে ফল প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।

জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশে আমরা দেরি করতে চাই না। ফলাফল তৈরির কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে তা প্রকাশ করা হবে।

তিনি বলেন, ‘কিছু উত্তরপত্র মূল্যায়ণে ভুল চিহ্নিত হওয়ায় এবং পরীক্ষকদের কাছে নির্ধারিত সময়ে উত্তরপত্র না পাওয়ায় লিখিত পরীক্ষার ফল প্রকাশে দেরি হয়েছে। এ কারণে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ণে পরীক্ষকদের নিয়ে নতুনভাবে ব্রিফিং করতে সেমিনার করা হচ্ছে। উত্তরপত্রে কী ধরনের ভুল ধরা পড়ছে, তা চিহ্নিত করে সেমিনারে দেখানো হচ্ছে। নির্ধারিত সময়ে উত্তরপত্র জামা দিতেও নিরীক্ষকদের অনুরোধ জানানো হয়েছে।’

নাম প্রকাশ না করার শর্তে কমিশনের পরীক্ষা শাখার একজন কর্মকর্তা জানান, ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল তৈরির কাজ শেষপর্যায়ে। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। ফল প্রকাশের জন্য আগামী সপ্তাহে রোববার বা সোমবার কমিশনের সভা ডাকা হতে পারে। কমিশনে অনুমতি মিললে সেদিন বিকেলে ফল প্রকাশ করা হবে।

জানা গেছে, ২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। তারাই লিখিত পরীক্ষায় অংশ নেন।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। তাতে আবেদন করেন চার লাখের বেশি প্রার্থী। এতে বিভিন্ন পদে দুই হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা বলা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এ ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এরমধ্যে বিসিএস শিক্ষায় ৯০৫ জন ও কারিগরি শিক্ষা বিভাগে ১০ জন প্রভাষক নেওয়া হবে। শিক্ষার পর বেশি নিয়োগ হবে প্রশাসন ক্যাডারে। প্রশাসনে ৩২৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

পুলিশে ১০০ জন, বিসিএস স্বাস্থ্যে সহকারী সার্জন ১১০ ও সহকারী ডেন্টাল সার্জন ৩০ জন নেওয়া হবে। ৪১তম বিসিএসে পররাষ্ট্রে ২৫ জন, আনসারে ২৩, অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহাহিসাবরক্ষক (নিরীক্ষা ও হিসাব) পদে ২৫, সহকারী কর কমিশনার (কর) পদে ৬০, সহকারী কমিশনার (শুল্ক ও আবগারি) পদে ২৩ ও সহকারী নিবন্ধক হিসেবে আটজন নেওয়া হবে।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে পরিসংখ্যান কর্মকর্তা ১২ জন, রেলপথ মন্ত্রণালয়ে সহকারী যন্ত্র প্রকৌশলী পদে চারজন, সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট পদে একজন, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক পদে একজন, সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ২০, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) হিসেবে তিনজনকে নেওয়া হবে।

এছাড়া তথ্য মন্ত্রণালয়ে সহকারী পরিচালক বা তথ্য কর্মকর্তা বা গবেষণা কর্মকর্তা পদে ২২ জন, সহকারী পরিচালক (অনুষ্ঠান) পদে ১১ জন, সহকারী বার্তা নিয়ন্ত্রক পাঁচজন, সহকারী বেতার প্রকৌশলী পদে ৯ জন, স্থানীয় সরকার বিভাগে বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশলে সহকারী প্রকৌশলী ৩৬ জন, সহকারী বন সংরক্ষক ২০ জনকে নিয়োগ করা হবে।

৪১তম বিসিএসে সহকারী পোস্টমাস্টার জেনারেল পদে দুজন, বিসিএস মৎস্যে ১৫ জন, পশুসম্পদে ৭৬ জন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ১৮৩ জন, বৈজ্ঞানিক কর্মকর্তা পদে ছয়জন ও বিসিএস বাণিজ্যে সহকারী নিয়ন্ত্রক চারজন।

পরিবার-পরিকল্পনা কর্মকর্তা চারজন, বিসিএস খাদ্যে সহকারী খাদ্য নিয়ন্ত্রক ছয়জন ও সহকারী রক্ষণ প্রকৌশলী দুজন, বিসিএস গণপূর্তে সহকারী প্রকৌশলী (সিভিল) ৩৬ জন ও সহকারী প্রকৌশলী (ই/এম) হিসেবে ১৫ জন কর্মকর্তাকে এ বিসিএসে নিয়োগ দেওয়া হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহে

Update Time : 02:26:25 pm, Wednesday, 31 August 2022