10:57 pm, Wednesday, 11 March 2026

৪ টি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা

স্টার্ফ রিপোর্টার :পবিত্র রমজান উপলক্ষে ন্যায্য দামে নিত্য প্রয়োজনীয় পণ্য ও নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চত করার লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে কুলাউড়া থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় আজ বৃহস্পতিবার (২১ মার্চ) মৌলভীবাজার কুলাউড়া উপজেলার স্টেশন চৌমুহনা, উপজেলা রোড, উত্তরবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য, ফল ও রেস্টুরেন্টে সচেতনতামূলক ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি খাদ্য পণ্যের সাথে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দ্রব্য মিশ্রণ করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে স্টেশন চৌমুহনাতে অবস্থিত ভাই মতিন ট্রেডার্সকে ২ হাজার টাকা, ঈষান ফল ভান্ডারকে ১ হাজার টাকা, উত্তরবাজারে অবস্থিত পাকন এন্ড ব্রাদার্সকে ৪ হাজার টাকা ,ছামী ইয়ামী রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

আজকের অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৭ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় কৃষি জমির মাটি কাটায় ২ লাখ টাকা জ’রি’মা’না

৪ টি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা

Update Time : 09:32:24 am, Thursday, 21 March 2024