10:35 am, Sunday, 7 December 2025

৪ ফেব্রুয়ারি রাজশাহীতে শেখ হাসিনার জনসভা

ডেস্ক রিপোর্ট : আগামী ৪ ফেব্রুয়ারি বিভাগীয় শহর রাজশাহীতে নির্বাচনী জনসভা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৬ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় এই সিদ্ধান্ত হয়।
এর আগে প্রধানমন্ত্রী সম্প্রতি যশোর, চট্টগ্রাম ও কক্সবাজারে দলীয় জনসভায় যোগ দেন। নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর জনসভা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা।
সূত্র জানায়, আগামী ৪ ফেব্রুয়ারির সভা সফল করতে বিভাগের পাঁচ সাংগঠনিক ইউনিটের বর্ধিত সভা হবে ৮ জানুয়ারি। এতে রাজশাহী মহানগর, রাজশাহী জেলা, নাটোর জেলা, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা অংশ নেবেন। এই বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন।
আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতিমণ্ডলীর সভায় আগামী সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর অংশ হিসেবে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর ওপর জোর দেন নেতারা।
গত শনিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। এর দুই দিন পর প্রথম বৈঠকে বসে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটির ১৭ জন প্রেসিডিয়াম সদস্য। তারা হলেন: বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, শ্রী পীযুষ কান্তি ভট্টাচার্য্য, ড. মো. আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, মোস্তফা জালাল মহিউদ্দিন, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), অ্যাড. কামরুল ইসলাম এমপি ও সিমিন হোসেন রিমি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কৃষক বাঁচলে দেশ বাঁচবে- উদ্যোগতা কুতুব উদ্দিন চৌধুরী কুলাউড়ায় কৃষি মেলায়

৪ ফেব্রুয়ারি রাজশাহীতে শেখ হাসিনার জনসভা

Update Time : 07:58:15 am, Tuesday, 27 December 2022