6:09 am, Thursday, 19 February 2026

৪ বছর পর সৌদিতে রাষ্ট্রদূত পাঠাল কাতার

আন্তর্জাতিক ডেস্ক :: কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করছেন। চার বছর ধরে চলা আঞ্চলিক বিরোধের পর দেশটিতে রাষ্ট্রদূত পুনর্বহাল করছেন তিনি।

বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর সৌদিতে রাষ্ট্রদূত হিসেবে বন্দর মোহাম্মদ আবদুল্লাহ আল-আত্তিয়াহকে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে তিনি কুয়েতে কাতারের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।

২০১৭ সালের ৫ জুন কোনো পূর্বঘোষণা ছাড়াই কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। এই দেশগুলোর অভিযোগ ছিল, কাতার সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে এবং এ কাজে দেশটিকে সহায়তা দিচ্ছে ইরান। যদিও শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছিল কাতার।

সৌদি আরব ও মিশর উভয়ে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করলেও সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন এখনও তা করেনি। বাহরাইন ছাড়া অন্য দেশগুলো কাতারের সঙ্গে বাণিজ্য এবং ভ্রমণ যোগাযোগ পুনর্বহাল করেছে।
খবর আল জাজিরা

Tag :
About Author Information

Sirajul Islam

বাংলাদেশ: স্থিতিশীলতা, সুরক্ষা ও কৌশলগত ভবিষ্যতের প্রশ্নে ভারতের ভূমিকা

৪ বছর পর সৌদিতে রাষ্ট্রদূত পাঠাল কাতার

Update Time : 10:34:25 am, Thursday, 12 August 2021