10:17 am, Tuesday, 21 April 2026

৫ লাখ টন খাদ্যশস্য চুরি করেছে রাশিয়া : জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, তার দেশের অন্তত ৫ লাখ টন খাদ্যশস্য চুরি করেছে রাশিয়া। সোমবার রাতে দেওয়া ভাষণে এমন দাবি করেন জেলেনস্কি।

ভলোদিমির জেলেনস্কি বলেন, তার দেশ থেকে চুরি করা খাদ্যশস্য এখন অবৈধভাবে অন্য কোথাও বিক্রি করার উপায় খুঁজছে মস্কো।

এর আগে গতকাল সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, চুরি করা ইউক্রেনীয় শস্য বোঝাই একটি রুশ জাহাজ সিরিয়ার লাতাকিয়া বন্দরে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে, বিশাল জাহাজটির প্রায় ৩০ হাজার টন খাদ্যশস্য বহনের সক্ষমতা রয়েছে।

খবরে বলা হয়েছে, গত চার সপ্তাহের মধ্যে এটি ছিল এ ধরনের দ্বিতীয় ট্রিপ। কলোরাডোভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সারের সরবরাহ করা ছবিতে গত (২৭ মে) সিরিয়ার লাতাকিয়া বন্দরে বিশাল জাহাজ মেট্রোস পোজিনিজের উপস্থিতি দেখা যায়।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ চলতি মাসের শুরুর দিকে অভিযোগ করে, রুশ বাহিনী দেশটির অধিকৃত এলাকা থেকে চার লাখ টনেরও বেশি খাদ্যশস্য লুট করেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

শ্রীমঙ্গল বৈশাখী উৎসবে জনতা থিয়েটারের “বৈশাখী হাওয়া” নাটক মঞ্চস্থ

৫ লাখ টন খাদ্যশস্য চুরি করেছে রাশিয়া : জেলেনস্কি

Update Time : 07:39:22 am, Tuesday, 31 May 2022