10:05 am, Thursday, 11 June 2026

৮০ শতাংশের বেশি দগ্ধ প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক : স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহত হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসারত ৮০ শতাংশের বেশি দগ্ধ প্রত্যেকেই আশঙ্কাজনক অবস্থায় আছেন। আমরা এখন পর্যন্ত কাউকেই আশঙ্কার বাইরে রাখছি না।

আজ রোববার (১৭ মার্চ) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জাতির পিতার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন রোগীদের মধ্য থেকে এখন পর্যন্ত ৫ জন রোগী মারা গেছেন। অন্যদের মধ্যে যাদের ৮০ শতাংশের বেশি দগ্ধ তারাও আশঙ্কাজনক অবস্থায় আছেন। আমরা আমাদের সাধ্যমতো সর্বোচ্চ চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভর্তিকৃতদের যা যা সেবা লাগে তা আমরা সবাইকেই সমান গুরুত্ব দিয়ে দিচ্ছি। এখানে একজন রোগীরও চিকিৎসার ক্ষেত্রে কোনোরকম ত্রুটি রাখা হচ্ছে না। আমরা শেষ সময় পর্যন্ত আমাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে দগ্ধ রোগীদের সুস্থ করার চেষ্টা চালিয়ে যেতে থাকব।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী সকাল ৬টায় প্রথমে ধানমণ্ডি ৩২ নম্বরে এবং সকাল ৮টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং জাতির পিতার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। স্বাস্থ্যমন্ত্রী এসময় স্মৃতিস্তম্ভের সামনে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন এবং জাতির পিতার আত্মার শান্তি কামনা করেন।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক শাহান আরা বানুসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জে চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

৮০ শতাংশের বেশি দগ্ধ প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক : স্বাস্থ্যমন্ত্রী

Update Time : 06:53:52 am, Sunday, 17 March 2024