7:18 am, Friday, 20 February 2026

অনিশ্চিত মার্শ, শ্রীলঙ্কা ম্যাচের আগে স্কোয়াডে স্মিথ

ডেস্ক রিপোর্ট : টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে বড় সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলে যোগ করা হয়েছে অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথকে।

৩৬ বছর বয়সী স্মিথ গত সপ্তাহে শ্রীলঙ্কায় পৌঁছান কভার হিসেবে। অধিনায়ক মিচেল মার্শ কুঁচকিতে আঘাত পেয়ে ‘টেস্টিকুলার ব্লিডিং’-এ ভোগার পর তার শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

শুরুতে স্মিথকে আনুষ্ঠানিকভাবে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল টিম ম্যানেজমেন্ট।
অবশেষে বোলার জশ হ্যাজলউডের পরিবর্তে স্কোয়াডে যুক্ত করা হয়েছে স্মিথকে। টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে যান হ্যাজলউড, তবে তখন কোনো বদলি নেওয়া হয়নি।

নির্বাচক টনি ডোডেমেইড বলেন, ‘স্মিথ এখানে আছে, আর মিচেল মার্শ ও মার্কাস স্টয়নিসকে নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকায় তাকে দলে অন্তর্ভুক্ত করাই যুক্তিযুক্ত মনে হয়েছে। প্রয়োজন হলে ম্যাচের জন্য সে প্রস্তুত থাকবে।’

২০২৪ সালের ফেব্রুয়ারির পর অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি খেলেননি স্মিথ। তবে চলতি বছরের জানুয়ারিতে অ্যাশেজের পর বিগ ব্যাশ লিগে ছয় ম্যাচে একটি সেঞ্চুরি ও দুটি ফিফটি করেন তিনি।

সেই পারফরম্যান্সের পর থেকেই অনেকে তাকে বিশ্বকাপ দলে রাখার দাবি তুলেছিলেন।
চলতি আসরে এখন পর্যন্ত ব্যাটিংয়ে ধারাবাহিকতা দেখাতে পারেনি অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের বিপক্ষে ২৩ রানের হারে তারা। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৬৭ রানে হারালেও বিশ্বকাপের আগে পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছিল দলটি।

সুপার এইটে উঠতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জয় অপরিহার্য অস্ট্রেলিয়ার জন্য।

সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকেও। শ্রীলঙ্কার কাছে হারলে এবং জিম্বাবুয়ে যদি আয়ারল্যান্ডকে হারায়, তবে বিদায় নিতে হবে অস্ট্রেলিয়াকে।
প্রয়োজনে শেষ দুই ম্যাচ জিতেও নেট রানরেটের হিসাবের ওপর নির্ভর করতে হতে পারে তাদের।

Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জে রমজানের শুরুতেই অস্বাভাবিক কলা ও লেবুর দামে দিশেহারা নি¤œআয়ের মানুষ

অনিশ্চিত মার্শ, শ্রীলঙ্কা ম্যাচের আগে স্কোয়াডে স্মিথ

Update Time : 09:55:40 am, Monday, 16 February 2026