4:14 am, Monday, 16 February 2026

কর্মব্যস্ততার মধ্যে দিন কাটালেন অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট : অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ রোববার (১৫ ফেব্রুয়ারি) অত্যন্ত ব্যস্ত দিন কাটিয়েছেন। সকালে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় যোগ দেন। দীর্ঘ সময় ধরে সভাটি অনুষ্ঠিত হয়। ধারণা করা হচ্ছে, এটিই ছিল উপদেষ্টা পরিষদের শেষ সভা।

আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রিপরিষদ গঠন হতে পারে।
দুপুর আড়াইটার দিকে সচিবালয়ে নিজ কার্যালয়ে ফিরে তিনি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিভাগ ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং ইআরডি সচিব উপস্থিত ছিলেন।

বিকেল সাড়ে ৩টার দিকে অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে অর্থ মন্ত্রণালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজিত বিদায়ী সভায় যোগ দেন তিনি। অফিস সূত্রে জানা গেছে, সোমবারও তিনি অফিস করবেন।

Tag :
About Author Information

Sirajul Islam

রমজান আত্মসংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির মাস: প্রধান উপদেষ্টা

কর্মব্যস্ততার মধ্যে দিন কাটালেন অর্থ উপদেষ্টা

Update Time : 02:36:37 pm, Sunday, 15 February 2026