কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : কুলাউড়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও বিনস্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। এছাড়া কুলাউড়া পৌরশহরে অবস্থিত ভাষা সংগ্রামী রওশন আরা বাচ্চুর সমাধিস্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়েছে।
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে কুলাউড়া শহীদ মিনারে ফুল দিয় শ্রদ্ধা জানান মৌলভীবাজার- ২ কুলাউড়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে বিনস্র শ্রদ্ধা জানান ভাষা শহীদদের। কুলাউড়া শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন কালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম, ওসি মো. মনিরুজ্জামান মোল্যা, ইউএইচও ডা. জাকির হোসেন, সদ্য অনুষ্টিত সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনের বাসদ (মার্কসবাদী) দলের প্রার্থী সাদিয়া নৌশিন তাসনিম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক উপজেলা আহ্বায়ক রেদোয়ান খাঁন, লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম. মছব্বির আলী, সম্পাদক নাজমুল বারী সুহেলসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় উদীচী শিল্পীগোষ্ঠী কুলাউড়ার শিল্পীরা একুশের গান পরিবেশন করেন শহীদ মিনার প্রাঙ্গণে।
পরে কুলাউড়া পৌরশহরে অবস্থিত ভাষা সংগ্রামী রওশন আরা বাচ্চুর সমাধিস্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

নিজস্ব প্রতিবেদক 




















