5:26 am, Thursday, 5 February 2026

জামায়াত সৎ থাকতে পারে, এটা প্রমাণে আমরা পদত্যাগ করিনি: গোলাম পরওয়ার

ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি চেয়ারম্যান একদিন বলেছেন, জামায়াত একসময় সরকারে ছিল। তারা কেন পদত্যাগ করলেন না। আমরা পদত্যাগ করিনি-দুর্নীতির সমুদ্রে থেকেও যে জামায়াত সৎ থাকতে পারে, এটা প্রমাণে আমরা পদত্যাগ করিনি।

বুধবার (৪ জানুয়ারি) নারায়ণগঞ্জ চিটাগাং রোডে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা পদত্যাগ করিনি-দুর্নীতির সমুদ্রে থেকেও যে জামায়াত সৎ থাকতে পারে, এটা প্রমাণে আমরা পদত্যাগ করিনি। সাধারণ মানুষকে বুঝানো হয়েছিল, হুজুররা কীভাবে দেশ চালাবে। আমরা প্রমাণ করতে চেয়েছি যে হুজুররাও রাষ্ট্র চালাতে পারে। পদত্যাগ করলে এটি প্রমাণ হত না।

তিনটি মন্ত্রণালয়ে এক টাকার দুর্নীতির অভিযোগও কেউ তুলতে পারবে না।
গোলাম পরওয়ার বলেন, বিএনপি বলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দেবো। ভুয়া গুজব বানাতেও তো সময় লাগে। এগুলো শেখ হাসিনার দশ টাকার সের চালের মতো।

নৌকা, লাঙ্গল, দাঁড়িপাল্লা দেখা শেষ। আমাদের দেখা বাকি। আমরা যারা নতুন দল, আমাদের দেখা বাকি।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে নির্মমতার ইতিহাস তারা তৈরি করেছে। নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জেলা।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমরা পেছনে যেই কালো যুগ ফেলে এসেছি, আজ যাদের সাথেই দেখা হয়, জিজ্ঞেস করি আগামী নির্বাচনে কী হবে। মানুষ বলে, আমরা অনেকবার ভোট দিয়েছি, আমরা পরিবর্তন চাই। এবার দাঁড়িপাল্লায় ভোট দেবো।
জামায়াতের এই নেতা বলেন, নারায়ণগঞ্জ বাংলাদেশে নানা কারণে আলোচিত ও সমালোচিত। এই নারায়ণগঞ্জের একটি সাইনবোর্ডে লেখা ছিল-জামায়াতে ইসলামীর নেতাদের প্রবেশ নিষেধ। আমি যাওয়া আসার সময় এটি দেখতাম। আজও আসার সময় ভাবলাম, আল্লাহর কী রহমত। মানুষের কোনো ইচ্ছা পূরণ হয় না যতক্ষণ আল্লাহ না চান। আজ আল্লাহ জামায়াতকে ঢোকার ব্যবস্থা করে দিয়েছেন এবং তাকে বের করেছেন। তাদের নেত্রীও এভাবে ভাবতেন। কাপুরুষের মতো তাকেও পালিয়ে যেতে হয়েছে।

তিনি বলেন, এখান থেকে অনেকের শেখার আছে। আমাদেরও শেখার আছে। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি-সবার শেখার আছে। ক্ষমতায় এলে কখনও এত দাম্ভিক হতে হয় না। জুলাই-আগস্টের আন্দোলন এটি আমাদের দেখিয়ে দিয়েছে।

জুলাই আন্দোলনে এখানে অনেকে শহীদ হয়েছেন, অনেকে আহত হয়ে ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছেন। অত্যাচারীদের বিরুদ্ধে আন্দোলন করে তারা ইতিহাস রচনা করেছেন।

তিনি বলেন, পরিবর্তন মানে স্বাধীনতার পরে ৫৪ বছর যারা দেশ শাসন করেছে, তাদের লাল কার্ড দেখাতে হবে। রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ও দলীয়করণ করা হয়েছে। হাজারও কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে।

আমি কারাগারে থাকা অবস্থায় জানতে পারি, সিদ্ধিরগঞ্জে গাড়ি পোড়ানোর মামলায় আমি আসামি হয়েছি। আমার বাড়ি খুলনায়, সেখানে থেকেও নাকি গাড়ি পুড়িয়েছি। পরে আমাকে এখানে রিমান্ডে আনা হয়েছিল। সিদ্ধিরগঞ্জে আমাদের স্মৃতি রয়েছে।

আমরা পরিবর্তন বলতে বুঝাচ্ছি, যারা ৫৪ বছর দেশ শাসন করেছেন তারা ইনসাফ ও মানবিকতার পরীক্ষায় ব্যর্থ হয়েছে। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির অনেক বন্ধুরা থাকতে পারেন। তাদের প্রশ্ন করলে কেউ কী বলতে পারবে-ক্ষমতায় থেকেও কেউ দুর্নীতি করেনি? তারা চরিত্র ও সততার পরীক্ষায় ব্যর্থ। ফেলু পার্টি দিয়ে দেশ চলবে না।

বাংলাদেশের মানুষ জামায়াতে ইসলামীকে চেনে। আমরা ইসলাম থেকে যা শিক্ষা নিয়েছি, আমাদের বিরুদ্ধে মিথ্যা রটিয়ে পার পাওয়া যাবে না। আজকাল মিথ্যা ফটোকার্ড ফেসবুকে দেওয়া হচ্ছে। আপনারা এগুলো বিশ্বাস করবেন না। আমার বন্ধু যাদের মাথা খারাপ হয়ে গেছে, তারা এখন মিথ্যার আশ্রয় নিচ্ছে বলেও উল্লেখ করেন গোলাম পরওয়ার।

Tag :
About Author Information

Sirajul Islam

নির্বাচনের তথ্যসেবায় হেল্পলাইন চালু

জামায়াত সৎ থাকতে পারে, এটা প্রমাণে আমরা পদত্যাগ করিনি: গোলাম পরওয়ার

Update Time : 08:41:32 am, Wednesday, 4 February 2026