রাজনগর প্রতিনিধি: রাজনগর উপজেলার মনসুর নগর ইউনিয়নের মহললাল এলাকায় ধানের শীষের সমর্থনে এক নির্বাচনী নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমানের সহধর্মিণী ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি রেজিনা নাসের।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই নারী সমাবেশে রেজিনা নাসের বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এবং ধানের শীষ প্রতীকে এম নাসের রহমান বিজয়ী হলে নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে নারীরা সরাসরি রাষ্ট্রীয় সহায়তা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও বিভিন্ন অর্থনৈতিক সুবিধা পাবেন।
তিনি বলেন, “নারীরা আজ শুধু ভোটার নয়, তারা সমাজ ও রাষ্ট্র গঠনের চালিকাশক্তি। কিন্তু দীর্ঘদিন ধরে তারা অবহেলা ও বঞ্চনার শিকার। বিএনপি বিশ্বাস করে—নারীদের ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।”
রেজিনা নাসের আরও বলেন, কৃষকদের পাশে দাঁড়াতে বিএনপি সরকার গঠন করলে ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করা হবে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা সহজ করতে হেলথ কার্ড চালু করা হবে।
উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, রাজনগর উপজেলা দীর্ঘদিন ধরে অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত। ধানের শীষের বিজয়ের মাধ্যমে এই অঞ্চলের গ্রাম ও ইউনিয়নের রাস্তাঘাট সংস্কার, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং মৌলিক অবকাঠামো নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হবে।
সমাবেশে উপস্থিত স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বলেন, নারীদের ব্যাপক অংশগ্রহণ এই নির্বাচনে ধানের শীষের বিজয়কে ত্বরান্বিত করবে। তারা রাজনগরের প্রতিটি ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে নারী ভোটারদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সমাবেশ শেষে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
6:56 am, Wednesday, 4 February 2026
News Title :
নারীদের ফ্যামিলি কার্ড, উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাবে বিএনপি: রেজিনা নাসের
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 03:05:13 pm, Tuesday, 3 February 2026
- 14 Time View
Tag :
Popular Post
























