মৌলভীবাজার প্রতিনিধি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে, ভাষা শহিদদের স্বরণে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি খালেদ চৌধুরী (হেডঅব নিউজ, চ্যানেল এস), সহ সভাপতি জোসেপ আলী চৌধুরী (দৈনিক নয়া বঙ্গবাজার), সহ সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী (দৈনিক জনতার খবর), সাধারণ সম্পাদক মোঃ মশাহিদ আহমদ (দৈনিক আমাদের কণ্ঠ/দৈনিক সিলেট বাণী), সহ-সাধারণ সম্পাদক রিপন আহমদ (দৈনিক আজকের জণবানী), দপ্তর সম্পাদক মঈনুল হক (দৈনিক ঘোষণা, ষ্টাফ রির্পোটার), অর্থ সম্পাদক আব্দুল মুকিত ইমরাজ (দৈনিক জনতার দলিল), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খালেদ আহমদ সামির (স্বাধীন বাংলা টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম পাপ্পু (আমার কুলাউড়া), নির্বাহী সদস্য- চিনু রঞ্জন তালুকদার (দৈনিক গণমুক্তি (জেলা প্রতিনিধি), শাহ মোঃ ফজলুর রহমান (দৈনিক আলোকিত সকাল), তাওহীদ ইসলাম (দৈনিক গণমুক্তি (মৌলভীবাজার সদর) প্রমুখ। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সর্বস্থরের হাজারো মানুষের ঢল নামে। রাত ১২টা ১ মিনিটে একে একে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে স্থাপিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা বিএনপি, মৌলভীবাজার প্রেসক্লাব, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল, সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, বিদ্যুত উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড, গণঃপুর্ত বিভাগ, সদর হাসপাতাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন।
4:30 am, Sunday, 22 February 2026
News Title :
ভাষা শহিদদের স্বরণে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
-
এনামুল হক আলম বার্তা সম্পাদক - Update Time : 04:02:41 pm, Saturday, 21 February 2026
- 54 Time View
Tag :
Popular Post


























