7:59 am, Monday, 16 March 2026

মণিপুরী ললিতকলা একাডেমিতে শেষ হলো ৫ দিনের নৃত্য কর্মশালা

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমির ৫ দিনব্যাপি নৃত্য প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। ৫ দিনব্যাপি এই নৃত্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে মৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি।

রবিবার (২৩ অক্টোবর) রাত ৮টায় মণিপুরী ললিতকলা একাডেমির অডিটোরিয়ামে একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহের সভাপতিত্বে ও নাট্য প্রশিক্ষক শুভাশিস সিনহার সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা লক্ষী নারায়ন সিংহ, উস্তাদ কুঞ্জ সিংহ, জেলা শিল্পকলা একাডেমির সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা জ্যোতি সিনহা, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের প্রভাষক শর্মিলী সিনহা, ললিতকলা একাডেমির সংঙ্গীত প্রশিক্ষক সুতপা সিনহা, মণিপুরী নর্তনাঙ্গন কলকাতার পরিচালক ও নৃত্য প্রশিক্ষক কঙ্কনা সিং প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ। পরে নৃত্য প্রশিক্ষক কঙ্কনা সিং কর্মশালায় অংশগ্রহনকারী শিল্পীদের নিয়ে নৃত্য পরিবেশন করেন। এছাড়াও কঙ্কনা সিং একক দুটি নৃত্য পরিবেশন করেন।

প্রশিক্ষণ কর্মশালায় মণিপুরীসহ বিভিন্ন জনগোষ্ঠীর ১৬ জন নৃত্যশিল্পী অংশগ্রহণ করে। আমন্ত্রিত অতিথিরা মণিপুরী ললিতকলা একাডেমির পক্ষ থেকে প্রশিক্ষক কঙ্কনা সিংকে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন। পরে কর্মশালায় অংশগ্রহনকারী নৃত্যশিল্পীদের হাতে অতিথিরা সনদপত্র তুলে দেন।

সমাপনী অনুষ্ঠানে ললিতকলা একাডেমির কর্মকর্তা, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

পাকিস্তানকে ১১ রানে হারাল বাংলাদেশ, জিতল সিরিজও

মণিপুরী ললিতকলা একাডেমিতে শেষ হলো ৫ দিনের নৃত্য কর্মশালা

Update Time : 08:13:30 am, Monday, 24 October 2022