শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নগদ ৮০ হাজার টাকাসহ ১২ জোয়ারীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৫ জুলাই) রাত ১০ টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাশীর বাজার এলাকায় ফিশারীর পাড়ে নির্মিত কামাল মিয়ার ঘর থেকে তাদের আটক করা হয়। এসময় জুয়াড়িদের সাথে ঘরে থাকা ফিশারীর মালিক কামাল মিয়া কৌশলে পালিয়ে যায়।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা সোমবার রাতে কামাল মিয়ার ফিসারী এলাকা থেকে জুয়া খেলার সময় তাদের হাতে নাতে আটক করা। এ সময় তাদের কাছ থেকে নগদ ৮০ হাজার টাকা, কয়েক প্যাকেট তাশ (প্লেকার্ড) উদ্ধার করেন।
তিনি জানান, জুয়া আইনে মামলা নিয়ে আটককৃতদের মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার কোট হাজতে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলেন- মান্নান মিয়া (৩৭) পিতা মৃত আব্দুল আলী, আজাদ মিয়া (৩৯) পিতা মদরিছ মিয়া, মো. উমর আলী (৪১) পিতা মৃত ইয়াদ আলী, ময়না মিয়া (৪২) পিতা মহব্বত উল্লাহ, সফিক মিয়া (৪০) পিতা মৃত নূর আলী মিয়া, মনির হোসেন (৩৮) পিতা মৃত মহরম আলী, কফিল মিয়া (৪০) পিতা মৃত কনুই মিয়া, রফিক মিয়া (৩৬) পিতা মৃত আব্দুল মান্নান, বলিল মিয়া (৫০) পিতা মৃত ইউনুস মিয়া, চুনু মিয়া (৪৮) পিতা মৃত আবুল হোসেন, সামছু মিয়া (৪০) পিতা মৃত আব্দুস ছামাদ, ফরমান মিয়া (৪২) পিতা মৃত আফতাব মিয়া। আটককৃতরা সবাই মৌলভীবাজার, বানিয়াচং, বাহুবল ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
শ্রীমঙ্গল থানার এস আই মো. নুরুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বৌলাশি বাজার এলাকার জনৈক কামাল মিয়ার মালিকানাধীন ফিশারীর পূর্ব দিকের টিনসেট ঘরের একটি কক্ষ থেকে জুয়া খেলা অবস্থায় এবং জুয়া খেলার ৪ সেট তাসের বান্ডেল ও নগদ অর্থসহ ১২ জুয়াড়িকে আমরা আটক করি। এসময় আমাদের উপস্থিতি টের পেয়ে ফিসারীর মালিক কামাল মিয়া (৪৮) কৌশলে পালিয়ে যায়।
10:09 am, Wednesday, 4 February 2026
News Title :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুয়ার বোডে পুলিশের হানা: ১২ জোয়ারী আটক
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 07:58:04 am, Tuesday, 26 July 2022
- 333 Time View
Tag :
Popular Post
























