5:22 am, Thursday, 5 February 2026

‘মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া ছিল ভারতের বড় ভুল’

ডেস্ক রিপোর্ট : ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। এর মধ্যেই বিশ্ব ক্রিকেট এক নজিরবিহীন অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে বাংলাদেশের টুর্নামেন্টে অংশ না নেওয়া, অন্যদিকে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের ঘোষণা—সব মিলিয়ে উত্তপ্ত ক্রিকেট পাড়া।

তবে এই পুরো সংকটের মূলে রয়েছে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত, এমনটাই মনে করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী।

গত মঙ্গলবার নিজের ইউটিউব চ্যানেলে এক আলোচনায় বাসিত আলী সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) কাঠগড়ায় দাঁড় করান। তিনি বলেন, ‘বিসিসিআই মোস্তাফিজকে আগেভাগে আইপিএল থেকে ছেড়ে দিয়ে অনেক বড় ভুল করেছে। তারা চাইলে বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারত। তাহলে এই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতো না।

বাসিতের দাবি, মোস্তাফিজ ইস্যু থেকেই বাংলাদেশের ক্ষোভ তৈরি হয়, যা শেষ পর্যন্ত ভারতকে বয়কট এবং টুর্নামেন্ট থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর মতো পরিস্থিতির দিকে নিয়ে গেছে।

এই সংকটে শুরু থেকেই বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশ বাদ পড়ার পর পাকিস্তান সরকার নির্দেশ দিয়েছে যে, ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটিতে তারা মাঠে নামবে না। বাসিত আলী মনে করেন, ভারত যদি না খেলে ‘ওয়াকওভার’ বা বিনা লড়াইয়ে দুই পয়েন্ট পায়, তবে সেটি ক্রিকেটের জন্য এক নেতিবাচক উদাহরণ হয়ে থাকবে।

পাকিস্তান ম্যাচ বয়কট করলে আইসিসি থেকে বিশাল অঙ্কের জরিমানা ও আইনি ব্যবস্থার হুমকি থাকলেও বাসিত আলীর মতে, পিসিবির খুব একটা দুশ্চিন্তার কারণ নেই। তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত পিসিবির নয়, সরাসরি পাকিস্তান সরকারের। সুতরাং যদি কোনো আর্থিক ক্ষতি হয়, তবে সরকারই সেই দায়িত্ব নেবে।’

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই আসরে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ একই গ্রুপে থাকলেও ১৫ ফেব্রুয়ারির হাই-ভোল্টেজ ম্যাচটি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েই গেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

নির্বাচনের তথ্যসেবায় হেল্পলাইন চালু

‘মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া ছিল ভারতের বড় ভুল’

Update Time : 08:17:49 am, Wednesday, 4 February 2026