2:08 am, Monday, 30 March 2026

সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করতে আগ্রহী বিশ্ব ব্যাংক

ডেস্ক রিপোর্ট : বিশ্ব ব্যাংক ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রোববার (২৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের বিভাগীয় পরিচালক জ্যাঁ পেসমের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল এ কথা জানায়।

বৈঠকে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, এ পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭টি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে এবং এসব পরিবার মাসিক ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছে।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যা নাগরিক হিসেবে তাদের সম্মানজনক স্বীকৃতি নিশ্চিত করবে।

এসময় বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে জ্যাঁ পেসমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগকে সামাজিক সুরক্ষা জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি এ কর্মসূচির বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে উভয়পক্ষ ফ্যামিলি কার্ড কর্মসূচির টেকসই বাস্তবায়নে একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়।

এসময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, অতিরিক্ত সচিব নার্গিস খানম এবং যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল আহসান উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

শ্রীমঙ্গল উপজেলায় ০৩টি জ্বালানি তেলের ডিপোতে ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করতে আগ্রহী বিশ্ব ব্যাংক

Update Time : 10:28:38 am, Sunday, 29 March 2026