7:41 am, Monday, 16 March 2026

সিলিন্ডার রিফিল কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৩

ডেস্ক রিপোট:সাভারের একটি অনুমোদনহীন সিলিন্ডার মজুদ ও রিফিল কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই শিশুসহ তিনজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

আজ শনিবার (১৩ মে) সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম-সংলগ্ন তেঁতুলতলা এলাকার বিল্লালের কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোণের ঘটনায় প্রাথমিকভাবে দগ্ধদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস পৌঁছনোর আগেই তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ওই কারখানায় বিল্লাল নামের এক অসাধু ব্যবসায়ী অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের গ্যাসের খালি সিলিন্ডার সংগ্রহ করতেন। পরে ৪৫ লিটার গ্যাসের বড় সিলিন্ডার থেকে সেসব খালি সিলিন্ডারে বালু ও পানি ভরিয়ে গ্যাস রিফিল করতেন। প্রতিদিনের মত আজ সকালে গ্যাস রিফিল করছিলেন ওই ব্যবসায়ী। এ সময় হঠাৎ বিস্ফোরণ হলে নিমিষেই চারদিকে আগুন ধরে যায়। এই আগুনে দগ্ধ হয় শিশুসহ তিনজন।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. ওয়ালি উল্লাহ জানান, সকাল ৯টা ৫৫মিনিটের দিকে টিনসেড গোডাউনে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় দুই শিশুসহ তিনজন দগ্ধের খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে আসার আগেই তাদের হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। তাদের নাম ঠিকানা এখনো পাইনি। নাম ঠিকানা পাওয়া গেলে জানানো হবে।

এ ব্যাপারে অবৈধ গ্যাস রিফিল কারখানার মালিক বিল্লালের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

গত ৪ মে আশুলিয়ার উত্তর কাঠগড়া এলাকায় একটি অবৈধ কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ ঘটনায় ২ জন দগ্ধ হন।

Tag :
About Author Information

Sirajul Islam

পাকিস্তানকে ১১ রানে হারাল বাংলাদেশ, জিতল সিরিজও

সিলিন্ডার রিফিল কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৩

Update Time : 08:16:16 am, Saturday, 13 May 2023