10:40 am, Sunday, 7 December 2025

শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে আটক ১

মোঃ ফাহাদ আহমদ, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে ২শত পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার বাদে ফতেপুর এলাকা থেকে পুলিশ ঐ মাদক বিক্রেতাকে আটক করে।

জানা যায়- বহুদিন যাবত বিভিন্ন কৌশল অবলম্বন করে সদর উপজেলার বাদে ফতেপুর এলাকায় মাদক কারবারিরা মাদক বিক্রি করে আসছে।

খবর পেয়ে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ সাব ইন্সপেক্টর (এসআই) শিপু কুমার দাসের নেতৃত্বে সঙ্গীয় একদল পুলিশ ফোর্স সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় অভিযানে- মৌলভীবাজার সদর উপজেলার বাদে ফতেপুর এলাকার শাহীন মিয়াকে (৫০) আটক করে পুলিশ। তাৎক্ষণিক পুলিশ তার দেহ তল্লাশি করে ২শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ ব্যাপারে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ সাব ইন্সপেক্টর (এসআই) শিপু কুমার দাস আটকের সত্যতা নিশ্চিত করে বলেন- গোপন সংবাদের ভিত্তিতে বাদে ফতেপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২শত পিস ইয়াবা ট্যাবলেট সহ শাহীন মিয়াকে (৫০) আটক করা হয়েছে।

আটকৃতের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও শেরপুর ফাঁড়ি এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কৃষক বাঁচলে দেশ বাঁচবে- উদ্যোগতা কুতুব উদ্দিন চৌধুরী কুলাউড়ায় কৃষি মেলায়

শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে আটক ১

Update Time : 04:16:57 pm, Sunday, 20 April 2025