1:16 am, Saturday, 15 August 2026

কক্সবাজারে ভেসে আসা ট্রলার থেকে ১০টি অর্ধগলিত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক:  কক্সবাজারে নাজিরারটেক পয়েন্টে ভেসে আসা ট্রলার থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (২৩ এপ্রিল) দুপুরে কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। জানা গেছে, দুই-তিন সপ্তাহ আগে সাগরে নিখোঁজ হওয়া মাছ ধরার ট্রলার গতকাল রাতে কে বা কারা পাড়ে টেনে নিয়ে আসে। ট্রলারে মানুষের হাত দেখা যাচ্ছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ওই ট্রলার থেকে এ পর্যন্ত ১০টি অর্ধগলিত  লাশ উদ্ধার করেছে। এখনো উদ্ধার অভিযান চলমান আছে।
এদিকে, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আকতার কামাল জানান, স্থানীয় ছেলেরা গভীর বঙ্গোপসাগরে ওই ট্রলারটি দেখতে পান। শনিবার (২২ এপ্রিল) ঈদের দিন রাতে জেলেরা ট্রলারটি টেনে নাজিরারটেক পয়েন্টে নিয়ে আসেন। পরে সেখানে এনে রোববার সকালে ট্রলারের ভেতর থেকে গলিত বেশ কয়েকটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রোববার সকালে খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ট্রলারটি এখনও সাগরে অর্ধনিমজ্জিত অবস্থায় রয়েছে। আমাদের টিম সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৃত্যুর পর দেহের অঙ্গ দানের অঙ্গীকার—মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা

কক্সবাজারে ভেসে আসা ট্রলার থেকে ১০টি অর্ধগলিত লাশ উদ্ধার

Update Time : 11:59:03 am, Sunday, 23 April 2023