5:11 am, Monday, 8 June 2026

ফেসবুক ব্যবহারে তৃতীয় দিনের মতো সমস্যা

তথ্যপ্রযুক্তি ডেস্ক :: গত শুক্রবার বিকালের পর থেকে ফেসবুক ব্যবহারের করতে সমস্যায় পড়তে হয় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ব্যবহারকারীদের। শনিবার দিনভর একই অবস্থা ছিল। আজ রবিবারও তৃতীয় দিনের মতো ফেসবুক ব্যবহারে সমস্যা হচ্ছে।

বাংলাদেশে ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপে সেবা বিপর্যয়ের ঘটনাটি সংবাদমাধ্যম রয়টার্সেও প্রকাশ করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুই দিনের সফরকে কেন্দ্র করে চলমান বিরোধিতার পরিপ্রেক্ষিতে শুক্রবার থেকে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমটি ডাউন করে রাখা হয়েছে।’

প্রতিবেদনের বিষয়টি নিয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে বলেছেন, ফেসবুক কি বিবৃতি দিলো, এ নিয়ে আমরা কোনো মাথা ঘামাচ্ছি না, তারা আমাদের আদালতের রায়ই মানেনি। আমাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত আমাদের দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেবে।’

বাংলাদেশে কখন থেকে ফেসবুক ব্যবহার স্বাভাবিক হবে- এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন মনে করবে তখনই ফেসবুক খুলে দেওয়া হবে। তারা নিঃসন্দেহে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই এটি নিয়ন্ত্রণ করছে।’

Tag :
About Author Information

Sirajul Islam

ডেঙ্গু পুরো জাতির জন্য একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ফেসবুক ব্যবহারে তৃতীয় দিনের মতো সমস্যা

Update Time : 06:46:06 am, Sunday, 28 March 2021