কুলাউড়া প্রতিনিধি:- কুলাউড়া উপজেলার রাজ নগর উচ্চ বিদ্যালয়ে উন্নয়ন মুলক কাজ নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৮ অক্টোবর দুপুরে বিদ্যালয় মিলনায়তনের হল রুমে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউ পি সদস্য আব্দুল মনাফের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম পংকির পরিচালনায়
প্রধান অতিথির বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার ২ আবু জাফর রাজু। তিনি বক্তব্যে বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। সরকারের এই উন্নয়ন কে অব্যাহত রাখতে হলে আগামী সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নৌকায় ভোট দিয়ে জয় জুক্ত করতে হবে।মাননীয় প্রধান মন্ত্রী আমাকে কুলাউড়া বাসীর জন্য কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি প্রধান মন্ত্রীর মাধ্যমে কুলাউড়ায় প্রায় ২০০ কুটি টাকার অনুদান দিয়েচি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা,মসজিদ,কবরস্থান, মন্দির, স্বাস্থ্য ব্যবস্থায় অসহায় মানুষের মাঝে লক্ষ লক্ষ টাকার অনুদান দিয়েচি এর সব অবদান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এবং আমার এই উন্নয়ন মুলক কাজ কুলাউড়া বাসীর জন্য অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক,বীর মুক্তিযুদ্ধা মফিজ আলী,কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ, সদর ইউ পি চেয়ারম্যান মোসাদ্দেক আহমেদ লোমান,বি আর ডি চেয়ারম্যান সাইফুল ইসলাম ,সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু, ময়জুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, অভিবাভক, সাংবাদিক, এলাকাবাসী,শিক্ষক ও বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক 

























