ডেস্ক রিপোর্ট::প্রথম শ্রেণির ক্রিকেটে গতকাল দারুণ এক রেকর্ড গড়েছেন তন্ময় আগারওয়াল। ভারতীয় এই ওপেনার ১৪৭ বল খেলে ছুঁয়েছেন ত্রিশতকের মাইলফলক। আর তাতেই দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করার রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। হায়দরাবাদের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা তনময় ভারতের জাতীয় দলে এখনো সুযোগ পাননি। এমনকি এখনো পর্যন্ত আইপিএলে খেলার সুযোগ হয়নি তাঁর। যদিও সানরাইজার্স হায়দরাবাদ তাকে একবার দলে নিয়েছিল। গতকাল হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ১৭২ রানে গুটিয়ে যায় অরুণাচল। এরপর ব্যাট করতে নেমে তন্ময়ের ১৪৭ বলে করা ট্রিপল সেঞ্চুরির সুবাদে ৪৮ ওভারে ১ উইকেট হারিয়ে ৫২৯ রান তোলে হায়দরাবাদ। দিন শেষে তন্ময় অপরাজিত ছিলেন ৩২৩ রানে। এদিকে দ্রুততম ত্রিশতক হাঁকানোর পর ভারতীয় এই ওপেনার ব্রায়ান লারার অপরাজিত ৫০১ রানের রেকর্ড কিংবা ভারতীয়দের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ভাওসাহেব বাবাসাহেব নিম্বলকারেরর ৪৪৩ রানের রেকর্ড ভাঙবেন এমন ধারণাও করেছিলেন অনেকে।তবে শেষ পর্যন্ত তা পারেননি তন্ময়, আজ ব্যাট করতে নেমে নিজের নামের পাশে যোগ করতে পেরেছেন আর ৪৩ রান, আউট হওয়ার আগে তাঁর ব্যক্তিগত সংগ্রহ দাঁড়ায় ৩৪ চার, ২৬ ছক্কায় ১৮১ বলে ৩৬৬ রান।
5:52 pm, Friday, 18 September 2026
News Title :
দ্রুততম ট্রিপল সেঞ্চুরির রেকর্ড ভারতীয় ওপেনারের
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 07:05:17 am, Saturday, 27 January 2024
- 285 Time View
Tag :
Popular Post
























