বিশ্বজিৎ কর :: মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের রেডিওলজি বিভাগের উদ্যোগে আজ শনিবার (৮ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালিত হয়েছে।
প্রতিবারের ন্যায় এবারও বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে বেসরকারি পর্যায়ে নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। আন্তর্জাতিক পরিমণ্ডলে ২০১২ সাল দিবসটি পালিত হয়ে আসলেও বাংলাদেশে ২০১৫ সাল থেকে এর যাত্রা শুরু হয়।
দিবসটি ঘিরে আয়োজিত অনুষ্ঠানমালায় রেডিওলজির খুঁটিনাটি সাধারণ মানুষের নিকট তুলে ধরা হয়।
এতে হাসপাতালের ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস, সহকারী পরিচালক ডা. বিনেন্দু ভৌমিক, রেডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. উবায়দুল ইসলাম বাপ্পী সহ অন্যান্য চিকিৎসক বৃন্দ, মেডিকেল টেকনোলজিষ্ট বৃন্দ সহ নার্সিং অফিসার, হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
এসময় ডা. উবায়দুল ইসলাম বাপ্পী বলেন, সুচিকিৎসার পূর্বশর্ত হলো সঠিক রোগ নির্ণয়। আর এর সূচনা হয় এক্স-রে’র আবিষ্কারের মাধ্যমে। এই এক্স-রে পরীক্ষাকে আবর্তন করে ষাটের দশকে আল্ট্রাসনোগ্রাফি, সত্তরের দশকে সিটি স্ক্যান এবং আশির দশকে এমআরআই সংযোজনের সুবাদে চিকিৎসা হয়ে পড়ে পুরোপুরি রেডিওলজি নির্ভর।

নিজস্ব প্রতিবেদক 






















