ষ্টাফ রিপোর্টার: গত ১৪ নভেম্বর আওয়ামীলীগ সন্ত্রাসীদের দ্বারা হামলার স্বীকার হয়ে গুরুতর আহত সিলেট জেলার ওসমানীনগর থানার গাভুরটিকি ডাকঘরের অন্তর্গত মনতৈল গ্রামের আব্দুল মোসাব্বিরের ছেলে আব্দুল মুকিত। আব্দুল মুকিত এর পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল মুকিত দীর্ঘদিন দুবাই প্রবাসে থেকে আয় উপার্জন করে স্থানীয় স্থানীয় বুরুঙ্গা বাজারে দুটি দোকান ক্রয় করিলে তার চাচাতো ভাই আওয়ামীলীগ ক্যাডার কবির মিয়া কৌশলে আব্দুল মুকিত এর ক্রয়কৃত দুটি দোকান ও বসতবাড়ির সম্পত্তি নিজের নামে করে নেন। আব্দুল মুকিত এ ঘটনায় আওয়ামীলীগ ক্যাডার কবির মিয়ার বিরুদ্ধে দেওয়ানী আদালতে মামলা দায়ের করলে আব্দুল মুকিত এর উপর শুরু হয় অত্যাচার নির্যাতন। তিনি আওয়ামীলীগ ক্যাডার কবির মিয়ার অত্যচারের হাত থেকে রক্ষার জন্য তার শশুড়বাড়ি দক্ষিন সুরমায় গিয়ে আশ্রয় নিলে আওয়ামীলীগ ক্যাডার কবির মিয়া তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আব্দুল মুকিত কে প্রাণে হত্যার জন্য তার শশুড়বাড়িতে আক্রমন চালায়, আওয়ামী সন্ত্রাসীদের নগদ পাঁচ লক্ষ টাকা দেওয়ার পরেও তারা ক্ষন্ত হননি। তারা বসতঘরে থাকা আসবাবপত্র ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে, আব্দুল মুকিত কে মারপিট করে গুরুতর আহত করে অজ্ঞান করে ফেলে। পরে সন্ত্রাসীরা আব্দুল মুকিত কে মৃত ভেবে চলে যায়। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর আব্দুল মুকিত নর্থইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। উক্ত ঘটনায় আব্দুল মুকিত গত ১৬ নভেম্বর আদালতে কবির মিয়ার বিরুদ্ধে একটি ফৌজদারী মামলা দায়ের করেন।
3:43 pm, Friday, 22 May 2026
News Title :
আওয়ামীলীগ সন্ত্রাসী হামলার স্বীকার হয়ে আব্দুল মুকিত গুরুতর আহত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:03:00 pm, Friday, 17 November 2023
- 140 Time View
Tag :
Popular Post
























