8:34 am, Friday, 20 February 2026

মে মাস থেকে ৫ কোটি বৃক্ষরোপণের কার্যক্রম শুরু হচ্ছে: পরিবেশমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : আগামী মে মাস থেকে ৫ কোটি বৃক্ষরোপণ করার কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, আমাদের মেনিফেস্টোতে একটা জিনিস হয়তো আপনারা দেখছেন যে বৃক্ষরোপণ, প্রতি বছর ৫ কোটি বৃক্ষরোপণ।

আমাদের মোটামুটি কথা হয়েছে বৃক্ষরোপণ করা হবে ৷ চারা কোথায় পাওয়া যাবে, মিনিস্ট্রি অব এনভায়রনমেন্ট ফরেস্টে আছে, মিনিস্ট্রি অব এগ্রিকালচারে আছে। এছাড়াও প্রাইভেট সেক্টরে যদি পাওয়া যায়। সব মিলিয়ে এ বছর আমরা কত বৃক্ষরোপণ করতে পারব৷ আমাদের লক্ষ্য প্রতি বছর ৫ কোটি বৃক্ষরোপণ।
কত দিনের মধ্যে এ কার্যক্রম শুরু করা হবে জানতে চাইলে পরিবেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বলেন, মে মাসের মধ্যে শুরু হবে, এটা জুলাইর পরে তো আর লাগানো যায় না।

এ বছর তো পাঁচ কোটি আগে চারা করা হয়নি। এখন আমরা আমাদের যে তিনটা ডিপার্টমেন্ট যেখানে যেখানে চারা পাওয়া যায়, আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টে কিছু আছে, আমাদের এনভায়রনমেন্টে ফরেস্টে কিছু আছে, আরেকটা কোথায় যেন আছে, আর প্রাইভেট সেক্টরেও আছে নার্সারিগুলো। সব খোঁজ করে যা পাওয়া যায় সবই আমরা লাগাবো।
গাছের চারা কোথায় কোথায় লাগানো হবে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, লাগানোর যে ৭-৮টা সিস্টেম আছে।

একটা হলো চরে লাগানো, নদীর দুই ধারের বাঁধে, তারপরে রাস্তার ধারে, হিল ট্র্যাক্টসের একটা এরিয়া আছে, তারপরে আপনার ম্যানগ্রোভ আছে, সুন্দরবনের বা যেখানে লবণাক্ত পানি আছে। ৭-৮টি ক্রাইটেরিয়াতেই আমরা গাছ লাগানোর চেষ্টা করব। মোট কথা এক লাইন আমাদের মেনিফেস্টোতে আছে পাঁচ কোটি বৃক্ষরোপণ করার প্রতি বছর। এ বছর হয়তো হবে না কিন্তু আগামী বছর এটাকে মেকআপ করে যেন আমরা পাঁচ কোটির বেশি করতে পারি। এটাই আমাদের প্ল্যান।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কমলগঞ্জে রমজানের শুরুতেই অস্বাভাবিক কলা ও লেবুর দামে দিশেহারা নি¤œআয়ের মানুষ

মে মাস থেকে ৫ কোটি বৃক্ষরোপণের কার্যক্রম শুরু হচ্ছে: পরিবেশমন্ত্রী

Update Time : 12:35:06 pm, Thursday, 19 February 2026